• শনি. জুন ৬, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মেহেরপুরে ব্যাংকের ভোল্ট ভেঙ্গে টাকা চুরি

Byadmin

জানু. ৯, ২০২৫

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দাড়িয়াপুর বাজারের ইসলামি এজেন্ট ব্যাংক শাখার গ্রীলকেটে ৬ লক্ষ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন চার জনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

ব্যাংক কর্মকর্তা বলেন প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় অফিস শেষে সবকিছু বন্ধ করে চলে যায়। আজ সকালে আমার অফিস সহকারি ফোন দিয়ে জানান ব্যাংকের ভোল্ট ভাংগা। আমি সাথে সাথে অফিসে এসে দেখি গ্রীলকেটে ভোল্ট ভেঙ্গে ৬ লক্ষ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোরেরা সিসি ক্যামারার হার্ডডিক্সও চুরি করে নিয়ে গেছে। আমি থানায় জানালে মুজিবনগর থানা পুলিশ আসে।

মুজিবনগন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ইতিমধ্যে চুরি টাকা উদ্ধারের জন্য কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত চোরদের আইনের আওতায় আনতে পারবো।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights