• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মৃত্যু দাবিতে ৩০ লাখ ৫১ হাজার ২০০ টাকা পরিশোধ করল মেঘনা লাইফ

Byadmin

এপ্রিল ২০, ২০২৬


নিজস্ব প্রতিবেদক,
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি তাদের এক গ্রাহকের মৃত্যু দাবির অর্থ হিসেবে ৩০ লাখ ৫১ হাজার ২০০ টাকার চেক হস্তান্তর করেছে। রোববার (১৯ এপ্রিল) বগুড়ার হোটেল ক্যাসল সোয়াদে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।
মরহুম মজনুর রহমানের নমিনি মোছা. আখিয়ারা খাতুনের হাতে চেকটি তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের প্রধান ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন রংপুর ও রাজশাহী বিভাগের এরিয়া ইনচার্জ এবং জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো. শাহীন কাদির।
প্রধান অতিথি তার বক্তব্যে মরহুম মজনুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে মেঘনা লাইফ।
তিনি আরও জানান, গত কয়েক বছরে কোম্পানিটি মোট ৪ হাজার ৪২৮ কোটি ৫০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে ১৪ হাজার ৮২২ জন গ্রাহকের মৃত্যু দাবির বিপরীতে প্রায় ৯৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
তিনি বলেন, গ্রাহকদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মেঘনা লাইফের প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights