• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন

Byadmin

ফেব্রু. ১৮, ২০২৬

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

দৈনিক শীর্ষ অপরাধ ডেস্ক |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে (বিএনপি)। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। শপথের দিনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধানমন্ত্রীর অধীনে গুরুত্বপূর্ণ দফতর

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যেসব মন্ত্রী যে মন্ত্রণালয় পেলেন

মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে—

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
  • সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  • হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  • আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • ড. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রণালয়
  • আব্দুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
  • মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
  • নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  • খন্দকার আব্দুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • মোহাম্মদ আমিন উর রশিদ — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়
  • আফরোজা খানম রিতা — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ মন্ত্রণালয়
  • আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
  • জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  • আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  • শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন

নতুন সরকারের প্রতিমন্ত্রীদের মধ্যেও গুরুত্বপূর্ণ দফতর বণ্টন করা হয়েছে। তাদের মধ্যে—

  • এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
  • অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
  • মো. শরীফুল আলম — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট
  • শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র
  • সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য
  • ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি
  • ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ
  • মো. আমিনুল হক — যুব ও ক্রীড়া
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
  • হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন
  • মো. আব্দুল বারী — জনপ্রশাসন
  • মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
  • মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি) — অর্থ ও পরিকল্পনা
  • ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক
  • ফারজানা শারমীন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ
  • শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
  • মো. নুরুল হক নুর (ভিপি নুর) — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ
  • ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
  • এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
  • এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
  • আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত
  • ববি হাজ্জাজ — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা
  • আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতি বিষয়ক

নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে নবীন-প্রবীণের সমন্বয় ঘটেছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও টেকনোক্র্যাট অন্তর্ভুক্তির মাধ্যমে কার্যকর ও জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়েই দফতর বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন মন্ত্রিসভা এখন কার্যকর প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights