• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ৩৭ তম সাধারণ সভা অনুষ্ঠিত।

Byadmin

ডিসে. ২১, ২০২৪

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ৩ ৭তম বার্ষিক সাধারণ সভা নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ,ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ও পরিচালক মো. মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফের ভাইস-চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, ডেল্টা লাইফের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্য বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফের এস এম নূরুজ্জামান, সিটি ইন্স্যুরেন্সের মো. শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের এ কে এম সরোয়ার জাহান জামিল,পদ্মা ইসলামী লাইফের নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মামুন খান,

সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন , ২০২৩ সালের অডিট রিপোর্ট অনুমোদন, ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে আন্তরিক চেষ্টা করলে বীমা কোম্পানি সমুহের সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights