• শুক্র. সেপ্টে ১১, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

ByMahfuz Sarker

আগ ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।

‘নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার’ বলেও জানান ড. আসিফ নজরুল।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights