• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নি কান্ডের ঘটনায় শিক্ষা মন্ত্রীর উদ্যোগ

Byadmin

মে ১, ২০২৬


নিজস্ব প্রতিবেদক তদন্ত কমিটি গঠনের নির্দেশ, ঘটনার পেছনে নাশকতামূলক কোন কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা প্রদান এবং ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন প্রদানে পুলিশকে তাগিদ। এমন সব উদ্যোগ গ্রহন করেছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী আজ ১মে মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন কালে ঘটনার প্রকৃত কারন খোঁজে বের করার লক্ষ্যে সংশ্লিষ্টদের এমন সব নির্দেশনা প্রদান করেন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। ‌আজ ভোরে (আনুমানিক ৫ টার দিকে) এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়। অগ্নি কান্ডে অধিদপ্তরের প্রয়োজনীয় অনেক নথিপত্র পুড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি এ ঘটনার পেছনে নাশকতামূলক কোন কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা প্রদান করেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন প্রদানের জন্যও পুলিশকে তাগিদ প্রদান করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights