• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নিউজিল্যান্ড সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা, অপরিবর্তিত থাকল বাংলাদেশ স্কোয়াড

Byadmin

এপ্রিল ১১, ২০২৬

অনলাইন ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড ও নির্বাচক প্যানেলে পরিবর্তন এলেও ওয়ানডে স্কোয়াডে কোনো বদল আনেননি নির্বাচকরা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে দলটি খেলেছিল, সেই দলকেই রাখা হয়েছে অপরিবর্তিতভাবে।

আগামী ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার আজ আনুষ্ঠানিকভাবে প্রথম দুই ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেন।

পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পাশাপাশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নিয়মিত স্পিন বোলিংয়ে অবদান রাখবেন।

বর্তমানে দলের কয়েকজন ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। তাদের মধ্যে রয়েছেন রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। স্কোয়াডে থাকা এসব খেলোয়াড়দের ১৩ নভেম্বরের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights