সাইফুল ইসলাম:
রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বৈশ্বিক অনিশ্চয়তা—বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি—বিবেচনায় সরকার এখন বাজার স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য, যার দাম বাড়লে সাধারণ ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব পড়ে। তাই সরকার নিয়মিতভাবে সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করছে। বর্তমানে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাব যাচাই করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয় আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে, সরবরাহকারীদের সঙ্গে বৈঠকে দাম না বাড়িয়ে কীভাবে তাদের মুনাফা সমন্বয় করা যায়, সে বিষয়ে কিছু বাড়তি সুবিধা দেওয়ার আলোচনা হয়েছে। তবে সেই সুবিধাগুলোর ধরন এখনো চূড়ান্ত হয়নি।
