• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

৩ অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত,প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

Byadmin

মে ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর তিন অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ মে) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এ রুদ্ধদ্বার সভা শুরু হয়। দিনব্যাপী এ সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনি ইশতেহার এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সভা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং সাংগঠনিক কর্মকৌশল নিয়ে জেলা নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights