• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল পাঁচ পর্যটকের

Byadmin

নভে. ৫, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন পর্যটক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেগুনবাগান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা সবাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে আসা একটি মাইক্রোবাস ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে পুলিশ জানায়, এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights