• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষ

Byadmin

সেপ্টে. ২৮, ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা জারি থাকা অবস্থাতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এক পর্যায়ে রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার রামেসু বাজারে আগুন দেওয়া হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডে বাজারের বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, গুইমারায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত এই বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাজারের দোকানপাটে আগুন জ্বলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের দোকানমালিকদের বেশিরভাগই পাহাড়ি।

এর আগে ১৪৪ ধারা চলমান থাকাকালে ‘জুম্ম ছাত্র জনতা’ সড়ক অবরোধ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এ সময় গুলির শব্দ শোনা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights