একরামুল হক:
সরকার গঠনের প্রাক্কালে রাজনৈতিক যোগাযোগ জোরদার করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর -এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় পৌঁছালে চরমোনাই পীর তাকে স্বাগত জানান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য, স্থিতিশীলতা ও আগামীর রাষ্ট্র পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নায়েবে আমির এবং মহাসচিব অধ্যক্ষ বৈঠকে অংশ নেন।
এর আগে রোববার সন্ধ্যায় প্রথমে -এর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক -এর বাসভবনে যান। ধারাবাহিক এসব বৈঠককে রাজনৈতিক সমঝোতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
