• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঈদে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Byadmin

মার্চ ১৮, ২০২৬

একরামুল হক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশি-বিদেশি কূটনীতিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ এ আয়োজন অনুষ্ঠিত হবে। এর আগে তিনি জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন।
কর্মসূচির শুরুতে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর-এ যান এবং সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর ঈদুল ফিতর ২০ অথবা ২১ মার্চ পালিত হতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর এবারই দেশে ফিরে প্রথমবারের মতো ঈদ উদযাপন করবেন তারেক রহমান। তিনি গত ডিসেম্বরে দেশে ফেরেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights