• বৃহস্পতি. জুলাই ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি : কাজী মনির

Byadmin

নভে. ৬, ২০২৫

মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক:

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমি গণতন্ত্রের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি। আমি শহীদ জিয়াউর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।
বুধবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ২০১৮ সালে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।

কর্মীসভা চলাকালীন সময় বিএনপি’র মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এসে উপস্থিত হন।
এসময় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিবো বলেন, আমি মনোনয়ন পেয়েছি আমি তা বলবো না মনোনয়ন পেয়েছে রূপগঞ্জের প্রতিটা মানুষ। রূপগঞ্জের মানুষ যা চেয়েছে দল তাই করেছে। কাজী মনিরুজ্জামান মনির কাকা অভিজ্ঞ মানুষ। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক উদ্দিন বাচ্চু, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, তারাবো পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন শাওনসহ আরো অনেকে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights