• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

ByMahfuz Sarker

মার্চ ২৯, ২০২৪

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
“এই বাংলাকে সমাজ হিসেবে গড়তে হবে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অমর প্রত্যয়কে সামনে রেখে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে চার্জ দ্যা অ্যাফেয়ার্স এর নেতৃত্বে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় দূতাবাস ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে দূতালয় মিলনায়তনে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিজানুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যৌথভাবে সভা পরিচালনা করেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) লুৎফুন রহমান নাজিম এবং দ্বিতীয় সচিব মাযাহারুল ইসলাম।

সভার শুরুতে পবিত্র কুরআন তিলোয়াত, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৩০ লক্ষ শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও বাণী পাঠ করা হয়।

আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, শেখ যায়েদ ইউনিভার্সিটির প্রফেসর ডঃ হাবিবুল হক খন্দকার, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক আমিরাতের সিইও মোহাম্মদ কামরুজ্জামান, শওকত আকবর, নাছির উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার ইজাজ আহমেদ, ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া, রফিকুল ইসলাম, জাকির হোসেন জসিম, আক্তার হোসেন রাজু এবং কবিতা আবৃত্তি করেন মাহাবুব খন্দকার। পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগন।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন দূতাবাসের আইন বিষয়ক সরকারি রেজাউল আলম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights