• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আজ উচ্ছেদ, কালই ফের দখল: ঢাকার ফুটপাত সমস্যার শেষ কোথায়?

Byadmin

এপ্রিল ১২, ২০২৬

সোহেল রানা:

রাজধানী ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালালেও এর সুফল খুব বেশিদিন স্থায়ী হয় না। একদিনের উচ্ছেদের পর অল্প সময়ের জন্য ফুটপাত খালি থাকলেও দ্রুতই আবার সেখানে ফিরে আসেন হকাররা। ফলে পথচারীদের দুর্ভোগ কমার বদলে আবারও আগের অবস্থায় ফিরে যায়।

সম্প্রতি বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়। তবুও কয়েক দিনের মধ্যেই দেখা যায়—ফুটপাত আবারও পণ্যের দোকানে ভরে গেছে।গুলিস্থান ,স্টেডিয়াম মার্কেট, আরামবাগ, হাটখোলা রোডে হকার উচ্ছেদ হলেও বাসের অবৈধ টিকেট কাউন্টার সরানো হয়নি। কিছু এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র হকার উচ্ছেদ হলে সেখানে বন্ধন, উৎসব, বিআরটিসি, নগর পরিবহণ, দোয়েল, শাপলা, বোরাক, হোমনা, মুন্সিগঞ্জ পরিবহণ, নরসিংদী মেগালয়সহ অসংখ্য বাসের টিকেট কাউন্টার এর দখলে নিয়েছে। এতে করে সমস্যা আগের চেয়েও খারাপের দিকে, টিকেট কাউন্টারের সামনে বাসের সারি দাড়িয়ে থাকার কারণে যানজট বেড়েছে, পথচারিদের হাটা চলার জন্য অনিরাপদ।

রাজধানীর নিউ মার্কেট, গুলিস্তান, পল্টন, মতিঝিল, ধানমণ্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। কোথাও স্থায়ী দোকানের বদলে এখন অনেকেই অস্থায়ীভাবে চট বা কাপড় বিছিয়ে ব্যবসা করছেন, যাতে প্রয়োজনে দ্রুত সরে যেতে পারেন।

ফলে পথচারীদের ফুটপাত ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে অনেকেই সড়কের ওপর দিয়ে হাঁটেন, যা একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, অন্যদিকে যানজটকেও তীব্র করে তোলে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদের পর যেসব স্থানে আবার হকার বসছে, সেখানে পুনরায় অভিযান চালানো হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে হকারদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ফুটপাতের এই ব্যবসাই তাদের জীবিকার একমাত্র ভরসা। অনেকেই পরিবারের একাধিক সদস্যের খরচ চালান এই আয়ের ওপর নির্ভর করে। হঠাৎ উচ্ছেদ করলে তারা কোথায় যাবে—এই প্রশ্নই বড় হয়ে দাঁড়ায়।

হকারদের অভিযোগ, তাদের সরিয়ে দেওয়া হলেও বিকল্প কোনো ব্যবসার জায়গা দেওয়া হয় না। ফলে বাধ্য হয়েই তারা আবার আগের স্থানে ফিরে আসেন।

অন্যদিকে পথচারীরা বলছেন, ফুটপাত দখল হয়ে থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক জায়গায় হাঁটার মতো জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় নামতে হচ্ছে।

নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে হকারদের জন্য ‘নাইট মার্কেট’ বা নির্দিষ্ট জায়গায় পুনর্বাসনের পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে এর অগ্রগতি খুব কম। ফলে সমস্যার স্থায়ী সমাধান এখনো অধরাই রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র উচ্ছেদ অভিযান দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। হকারদের জন্য টেকসই বিকল্প ব্যবস্থা, সুনির্দিষ্ট নীতিমালা এবং পরিকল্পিত ব্যবস্থাপনা ছাড়া এই চক্র চলতেই থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights