• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় ট্যাক্স বা হাসিল না নেওয়ার সিদ্ধান্ত

Byadmin

মে ৩, ২০২৬

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কোনো ধরনের ট্যাক্স বা হাসিল না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রেতাদের অনলাইনমুখী করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, এবার কোরবানির জন্য দেশে প্রায় ১ কোটি পশুর চাহিদা রয়েছে। দেশীয় খামারেই চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত থাকায় আমদানির প্রয়োজন হবে না।

তিনি জানান, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। হাটে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসন সক্রিয় থাকবে এবং কঠোর মনিটরিংয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা হবে।

গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ভ্যাকসিন বা অবৈধ পদ্ধতি ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

এ ছাড়া কোরবানির পর জনদুর্ভোগ কমানো ও পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights