• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

Byadmin

নভে. ৩০, ২০২৫

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়ার (৫৯) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার (৩০ নভেম্বর) বিকেলে হোসেনপুর গ্রামের জোয়ারার বিল রাস্তার পাশের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুছা মিয়া ওই ইউনিয়নের ছলিমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উনার ছেলেমেয়ে বলেন, আমার বাবার সাথে টাকা লেনদেনের দ্বন্দ্ব নিয়ে এমন ঘটনা ঘটতে পারে। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কে বা কারা গলা তাকে কেটে হত্যা করে পালিয়েছে, তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আমরা তদন্ত করছি।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights