• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জামায়াত-এনসিপি জোটে নারী সংরক্ষিত আসনে যাদের মনোনয়ন চূড়ান্ত

Byadmin

এপ্রিল ২০, ২০২৬

মাহমুদুল হাসান:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, সকাল ১০টায় মনোনয়নপত্র দাখিল করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদে জোটটি ৭৭টি আসন পাওয়ায় সংরক্ষিত নারী আসনে তাদের প্রাপ্য দাঁড়িয়েছে ১৩টি। এর মধ্যে জামায়াত এককভাবে ১২টি এবং এনসিপি একটি আসন পাওয়ার কথা থাকলেও জোটগত সমন্বয়ের অংশ হিসেবে জামায়াত তিনটি আসন শরিকদের ছেড়ে দিয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম জানান, এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে আসন দেওয়া হয়েছে। ফলে জামায়াত নিজে নিচ্ছে ৯টি আসন।

জামায়াতের মনোনীত ৯ নারী প্রার্থী:
নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, মারদিয়া মমতাজ, মেরিনা সুলতানা (চট্টগ্রাম), মাহফুজা খানম (সিলেট), সাজেদা সামাদ (বগুড়া) এবং রোকেয়া বেগম।

শরিক দলগুলোর প্রার্থী:
জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে মনোনয়ন পেয়েছেন—এনসিপির ডা. মাহমুদা মিতু, জাগপার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা করিম।

এছাড়া এনসিপি তাদের প্রাপ্ত সংরক্ষিত একটি আসনের জন্য দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনকে চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

জামায়াতের এক নায়েবে আমির জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্ধারণে ব্যাপক যাচাই-বাছাই ও আলোচনা করা হয়েছে। কোনো ধরনের কোটা বিবেচনা করা হয়নি এবং যোগ্যতার ভিত্তিতেই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights