• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জে ধানের শীষের গণসংযোগ: মুড়াপাড়ায় দিপু ভূইয়ার পথসভায় জনস্রোত

Byadmin

ফেব্রু. ২, ২০২৬

মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্বাচনী প্রচারণা দিন দিন ব্যাপকতা লাভ করছে।

এই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ সময় মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী দিপু ভূইয়ার পথসভায় যোগ দেন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আবুল কালাম আজাদ বলেন, “আল্লাহর রহমতে পুরো রূপগঞ্জে দিপু ভাইয়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ তাকে পছন্দ করেছে।”

তিনি আরও বলেন, “ইনশাল্লাহ গোলাম ফারুক খোকন কাকার নেতৃত্বে মুড়াপাড়া ইউনিয়ন থেকে বিপুল ভোটে দিপু ভূইয়াকে বিজয়ী করবো। বিশেষ করে মুড়াপাড়া ৮ নম্বর ওয়ার্ড থেকে এবার অতীতের সব হিসাব পাল্টে যাবে এবং রেকর্ড ভোটে দিপু ভাই বিজয়ী হবেন, ইনশাল্লাহ।”

পথসভা শেষে দিপু ভূইয়া সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights