• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মাদারগঞ্জে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা

ByShirso aparadh

মে ১৮, ২০২৬

শাহিন আলম হৃদয়,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, মাদারগঞ্জ উপজেলা শাখা। রোববার দুপুরে মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষকরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রকিব হাসনাত মানপত্র পাঠ করেন।

মাদারগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সায়েম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-কলেজ পরিদর্শক জাকিরুল ইসলাম বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মির্জা আবুল কাশেম মহিলা কলেজের অধ্যাপক কামরুল আহসান সুজন, মাদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির প্রতিনিধি হাফেজ আব্দুল মোত্তালিব সেলিম এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।

সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল শিক্ষা খাতের উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights