• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বৈশাখী দুপুর।————————

Byadmin

এপ্রিল ১৩, ২০২৬

আবদুল লতিফ জনি :
::::::::::::::::::;;;;;;::::::::::

রোদ হাসে ফুল, ঘাসে, বৈশাখী দুপুরে-

চড়া তাপে ত্রাহী প্রান ছন্দের নুপুরে।l

নানা সাজে রজ্ঞীন মাঠ ঘাট প্রান্তর-

বৃক্ষের ছায়াতলে সুর কাড়ে অন্তর।l

ঢোলকের ঢোলে নাচে সেতারের লহরী-

রমনীর সাজে ফুটে সনাতন জহুরী।l

বাজ্ঞালীর মনে আজ নতুনের শিহরন-

দক্ষিনের সমিরনে কেড়ে নেয় তনুমন।l

জারি, সারী, পালাগান বাংলার কৃষ্টি –

জেলে, তাঁতী , কামার , কুমারের সৃষ্টি।l

পিঠা, পায়েস, ছানা, দই, খেজুরের ঝোলা গুড়ে-

চিড়া, মুড়ি, থালা বাটী ,কলসির মুখ মুড়ে।l

হাজার বছর ধরে মাছে, ভাতে বাজ্ঞালী –

কোথা থেকে এলো আজ ইলিশের প্যাচালী।l

—— ———- ——
আবদুল লতিফ জনি-
তাং- ১লা বৈশাখ- ১৪২৪, ঢাকা.
———————————————


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights