• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া

Byadmin

মে ১০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এর ধারাবাহিকতায় রোববার (১০ মে) সকালে তিনি মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায় জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রশাসক জেলা পরিষদের সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি বলেন, জনগণের স্বার্থে জেলা পরিষদের সম্পদ ও প্রকল্পগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সারোয়ার রাব্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রশাসকের পরিদর্শনের খবর পেয়ে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও সেখানে উপস্থিত হন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights