• মে ২৮, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাঞ্ছারামপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন দাবিতে জনসভা, বক্তব্যে ‘ধানের শীষ’ প্রতীকে অটল থাকার ঘোষণা

Byadmin

নভে. ২৬, ২০২৫

মেহেদী হাসান মেহের,বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের মাওলাগঞ্জ বাজার মাঠে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীসহ ব্যাপক জনসমাগম উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা – এম এ খালেক পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক সিকদার ও অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন জিয়া।

দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাওলাগঞ্জ বাজার ও এর আশপাশের এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক পিএসসি বলেন,“বাঞ্ছারামপুর একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক জনপদ। আমরা শুরু থেকেই ধানের শীষের প্রতি অবিচল। অনেক বাধা, অপমান ও নির্যাতন সহ্য করেও এই প্রতীক থেকে কখনো সরে আসিনি। বাঞ্ছারামপুরের মানুষ ধানের শীষের সংগ্রামের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।”তিনি আরও বলেন, “এখানে বহু মানুষ এই প্রতীকের জন্য জীবনের ঝুঁকি নিয়েছে। যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের দায় আছে। সেই দায়বদ্ধতা থেকেই এই অঞ্চলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট রফিক সিকদার বলেন,“রাজনৈতিক প্রতীক শুধু একটি চিহ্ন নয়, এটি মানুষের দীর্ঘদিনের বিশ্বাসের প্রতিফলন। সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।”

আরেক বিশেষ অতিথি অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন জিয়া বলেন,“৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাব। রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ রাখাই এখন প্রধান লক্ষ্য।”

সভায় সভাপতির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,“এই এলাকার সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার ও অধিকার ফিরে পায়, সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বাঞ্ছারামপুরে ধানের শীষ একটি আবেগের নাম হয়ে উঠেছে।”

সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights