• মে ২৮, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গোদাগাড়ীতে সরকারি পানির মোটর বন্ধ থাকার অভিযোগ, সংকটে ১১ পরিবার

Byadmin

নভে. ২৬, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ, রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হাজীপুর বান্দোড়িয়া গ্রামে একটি সরকারি পানির মোটর (ডিপ টিউবওয়েল) দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় অন্তত ১১টি পরিবার তীব্র পানি সংকটে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকসানা বেগমের সঙ্গে সামাজিক বিরোধের জেরেই ওই মোটরের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, এতে করে তারা খাবার পানি সংগ্রহ করতে পারছেন না এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি মিলে প্রায় ২১ হাজার টাকা ব্যয়ে সরকারি ওই মোটরটি রোকসানা বেগমের বাড়ির সামনে স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে আশপাশের দরিদ্র ও অসহায় পরিবারগুলো সেখান থেকে পানি সংগ্রহ করত।

ভুক্তভোগীদের দাবি, সাম্প্রতিক সময়ে সামাজিক বিষয়ে আপত্তি তুলে প্রতিবাদ করায় ক্ষমতার প্রভাব খাটিয়ে মোটরটির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মিনারুল, বাবু, মাসুম, বুলেট, মিঠু, রিপন, টিটু, সেজারুল, সুলতানা, শিউলি ও শাহিনসহ অন্তত ১১টি পরিবার চরম সংকটে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রোকসানা বেগমের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ভুক্তভোগীরা জানান, সমস্যার সমাধানের জন্য তারা গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পানির মতো একটি মৌলিক অধিকার যেন কোনো ব্যক্তিগত বা সামাজিক বিরোধের কারণে ক্ষুণ্ন না হয়—সেদিকে প্রশাসনের দ্রুত নজর দেওয়া প্রয়োজন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights