• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পলাশবাড়ীতে যৌতুকের দাবীতে নির্যাতনের স্বীকার গৃহবধূর শিশু সন্তানকে পুলিশ কতৃক উদ্ধার পূর্বক মায়ের নিকট হস্তান্তর।।

Byadmin

ফেব্রু. ১১, ২০২৬

সালাহউদ্দিন কাশেমঃ

এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র সবুজ মিয়ার সাথে একই উপজেলার খামার নড়াইল গ্রামের মমিনুল ইসলাম ওরফে লিটনের মেয়ে লিমা আক্তারের সাথে প্রায় দুই বছর পূর্বে পরিবারিকভাবে বিবাহ হয়।
বিবাহের পর ঘরসংসার করা কালে সবুজের ঔরশে লিমার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাম ছামিয়া আক্তার বয়স ৮ মাস।বিবাহের পর হতেই সবুজ লিমাকে যৌতুকের দাবীতে বিভিন্নভাবে নির্যাতন করতেন এক পর্যায়ে গত ৬ ফেব্রুয়ারী সবুজ ও তার মা, বাবা যৌতুকের দাবীতে লিমাকে মারপিট করিয়া তার শিশু সন্তাকে লিমার নিকট হতে কেড়ে নিয়ে বাড়ী হতে বের করে দেয়। পরে লিমা তার বাবার বাড়ীতে আসলে লিমার দাদাী স্থানীয় লোকদের সহযোগিতায় চিকিৎসার জন্য লিমাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এবিষয়ে লিমার বাবা মমিনুল ইসলাম বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারী তিন জনকে আসমী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। পলাশবাড়ী থানার এস আই এরশাদ ঘটনার বিষয় তদন্ত করে গত ১০ ফেব্রুয়ারী লিমার শিশু সন্তানটিকে আসমীদের নিকট থেকে উদ্ধার করে লিমা ও তার অবিভাবকের জিম্মায় হস্তান্তর করেন। এজাহারের বিষয়ে অফিসার ইনচার্জ সারোয়ার আলমের সাথে কথা বললে তিনি বলেন আসন্ন নির্বাচনের পর এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights