• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

Byadmin

মার্চ ১০, ২০২৫

আবু নাঈম

স্টাফ রিপোর্টার

নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে হটলাইন চালু করেছে পুলিশ সদর দফতর। এই নাম্বারে দেশের সকল স্থান থেকে ভুক্তভোগীরা ফোন করে অভিযোগ দিতে পারবেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

হটলাইন নম্বরসমূহ হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলি দিবারাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে।

এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেইজ পূর্বের মতই চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights