• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

চিকিৎসাসেবায় সরেজমিন তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী

Byadmin

ফেব্রু. ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না—তা সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা ও বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করা হবে।” তিনি আরও বলেন, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা দেখতে মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে পরিদর্শনে যাওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ যেন সরাসরি উপকৃত হন, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ।

সভায় স্বাস্থ্যসচিব বলেন, বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ রয়েছে, যার ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এসব শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি দেশের মেডিকেল শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights