• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কুমিল্লা-২ আসনে নির্বাচনী মাঠে এনসিপি, তিতাস-হোমনায় বর্ণাঢ্য শোভাযাত্রা

Byadmin

অক্টো. ৭, ২০২৫

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংবর্ধনা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে গৌরিপুর মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি তিতাস ও হোমনা উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক প্রদক্ষিণ করে।

তিতাস উপজেলা এনসিপির প্রধান এবং তিতাস-হোমনা কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ সরকার শোভাযাত্রার নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা জুড়ে শোভাযাত্রার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সাধারণ জনগণ এনসিপি নেতা সাঈদ আহমেদ সরকারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাঈদ আহমেদ সরকার বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। তিতাস-হোমনার উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়েই আমরা মাঠে নেমেছি। জনগণের দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই এলাকার চিত্র বদলে যাবে।”

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ তিতাস-হোমনার উন্নয়ন, শিক্ষার প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights