• শনি. সেপ্টে ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

BySarker

সেপ্টে ৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাওরান বাজারের পেছনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া আব্দুল করিম জানান, কাওরান বাজারের পেছনের রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চলছে। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights