• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

এশিয়ান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

Byadmin

মে ৮, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :
“সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা” প্রতিপাদ্যকে সামনে রেখে -এর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন-২০২৬। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর ঢাকা শেরাটন হোটেল ও বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী -এর উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে আয়োজকরা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, -এর সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সোমালিয়ার দারুস সালাম ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. শেখ আসিফ এস মিজানসহ দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বক্তারা বলেন, “সুশাসনের কোনো বিকল্প নেই। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে আদর্শ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নৈতিক নেতৃত্ব ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই তরুণদের প্রস্তুত করতে হবে।”

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত বিশেষ বিজনেস সেশনে আলোচক হিসেবে অংশ নেন এইউবি’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডীন প্রফেসর ড. মুহাম্মদ জাফর সাদেক, স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডীন প্রফেসর ড. খান মুহাম্মদ মঈনুল হক এবং -এর প্রফেসর মুহাম্মদ এমদাদ হুসাইন।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের—মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। এছাড়া দেশের ও বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করছেন।

সম্মেলনের সার্বিক আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এইউবি’র ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ড. রাশেদুল আলম। আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সুশাসন ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights