• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ইয়াসির বিসিবির লজিস্টিক এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

Byadmin

অক্টো. ৭, ২০২৫

একরামুল হক : বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও শিল্পপতি ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি’র) লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । আশিক কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কৃতি সন্তান ও উপজেলা বিএনপির সদস্য।

 মঙ্গলবার (৭ অক্টোবর) ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকে বিসিবি’র কমিটি ঘোষণা করার পর লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব অর্পণ করা হয়। আর এই সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে লাকসাম- মনোহরগঞ্জ উপজেলার ক্রীড়া প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা যায়।

 এ সময় তারা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেন। তাছাড়া অনেকেই সোশ্যাল মিডিয়া অভিনন্দন বার্তা পাঠাতে দেখা গেছে।

ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও চৈতি গ্রুপের স্বত্বাধিকারী মো.আবুল কালামের একমাত্র ছেলে ।

  তাঁর হাত ধরে বাংলাদেশ তথা বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ক্রিকেট এগিয়ে যাবে, এটাই সর্বসাধারণের প্রত্যাশা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights