• বৃহস্পতি. জুন ২৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ByShirso aparadh

জুন ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আশুলিয়ার গৌরীপুর ও আরমান মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে ২ কেজি গাঁজাসহ এবং পৃথক আরেকটি অভিযানে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights