• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আমিরাতের আহলিয়া এক্সচেঞ্জ থেকে টাকা পাঠিয়ে ১ কেজি সোনা সহ ৫ টি গাড়ি জেতার সুযোগ।

ByMahfuz Sarker

এপ্রিল ৫, ২০২৪ #Ahalia Exchange rate, #Money Exchange UAE
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রেমিট্যান্স প্রেরণকারী অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান আহলিয়া এক্সচেঞ্জ তাদের গ্রীষ্মকালীন প্রমোশন চালু করেছে।

বুধবার (৩ মার্চ ২০২৪) প্রতিষ্ঠানের ব্যুরো অফিসের মিলনায়তনে আয়োজিত মিট দ্যা প্রেসের মাধ্যমে দেশী বিদেশী সাংবাদিকদের এ প্রমোশন এবং পুরস্কারের কথা জানানো হয়। ২৮ মার্চ ২০২৪ থেকে শুরু হওয়া এ প্রমোশন চলবে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত। এতে থাকছে ১ কেজি সোনা এবং ৫ টি নিশান সানি গাড়ি সহ মোট ১০৬ টি পুরস্কার।

দুই ধাপের এ পুরস্কারের প্রথম ধাপে ৩টি ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে ৪ গ্রাম ও ৮ গ্রাম করে মোট আধা কেজি সোনা দেয়া হবে ১০০ জন সৌভাগ্যবানকে। দ্বিতীয় ধাপে ৩১ জুলাই গ্রান্ড ড্রয়ের মাধ্যমে ১ জন সৌভাগ্যবানকে দেয়া অবে আধা কেজি সোনা ও ৫ জন সৌভাগ্যবানকে দেয়া হবে ১ টি করে নিশান সানি গাড়ি। তন্মমধ্যে আবুধাবি ও দুবাই ২টি করে ৪টি এবং শারজা হতে ১টি গাড়ি পাবে এসব সৌভাগ্যবান রেমিট্যান্স প্ররনকারীরা৷

প্রেস মিটিংয়ে উপস্থিত ছিলেন আহালিয়া এক্সচেঞ্জের ডেপুটি অপারেশন ম্যানেজার মি. শানিস কোল্লারা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মি. সন্তোষ নায়ের, ব্যাংকিং অপারেশন ম্যানেজার মি. মোহাম্মদ মারগুব, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মি. আমির ইকবাল, সেটেলাইট এন্ড এপিএস সুদর্শন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights