মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
শনিবার (৩০ মার্চ ) সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশী মালিকানাধীন চৌধুরী গ্রুপের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী সিআইপির আয়োজনে নিজ বাসভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সিআইপি আব্দুল করিম, হাজী আব্দুর রব,বাংলাদেশ সমিতি সারজার সভাপতি এম এ বাশার, সিআইপি আশিক আলী, হাবিবুর রহমান চুন্নু,সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা মবশ্বির আলী,আব্দুল লতিফ, মুস্তাফিজুর রহমান, হারুনুর রশিদ,সিআইপি সালেহ আহমেদ, জিএম জায়গীরদার, হাজি শফিকুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, ইব্রাহিম আলী, আমিনুর ইসলাম চৌধুরী এনাম, আবুল কালাম আজাদ, শেখ মুহিবুর রহমান, আব্দুল মান্নান, কাচা উদ্দিন খাচা, ক্বারী আবু রুখিয়ান,মখলিছ মিয়া, আব্দুল আওয়াল, মাহমুদ, সালেহ আহমেদ, এম নাজমুল ইসলাম, জুবের আহমেদ, আব্দুর রউফ সুয়েল, জহিদ আলী, জিতু মিয়া,রুজেল তরফদার, আবু সুফিয়ান,শেখ মিজানুর রহমান সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন- গরিব অসহায়দের পাশে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত। মহামান্বিত এই রমজান মাসে আমাদের সকলেরই উচিত গরিব অসহায়দের পাশে দাঁড়ানো। কারণ শান্তির ধর্ম ইসলাম একজন অন্যজনকে শ্রদ্ধা ভালোবাসা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা শেখায়।
চৌধুরী গ্রুপের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী সিআইপি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাকিম।
