• মঙ্গল. সেপ্টে ১, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন

ByMahfuz Sarker

জুলা ৭, ২০২৬

স্টাফ রিপোর্টার:
আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার পর আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যেই সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করা যায়।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পাওয়া অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরি, সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, বিদ্যমান আইনে এটি সরাসরি ফৌজদারি অপরাধ নয়, তবে ভবিষ্যতে এ ধরনের মন্তব্যকে অপরাধের আওতায় আনার বিষয়টি আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights