• মঙ্গল. জুলাই ৭, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী

Byদৈনিক শীর্ষ অপরাধ

জুলাই ৭, ২০২৬

স্টাফ রিপোর্টার:
দেশের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা রয়েছে। বেসরকারি খাতে সেবার মান তুলনামূলক ভালো হলেও সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

মন্ত্রী জানান, চলতি বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংগ্রহ, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য উদ্যোক্তাদের সহায়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সবার জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। সেই লক্ষ্যেই দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights