• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

অনলাইন নয়, সশরীরেই ক্লাস: প্রাথমিক শিক্ষা নিয়ে স্পষ্ট বার্তা ববি হাজ্জাজের

Byadmin

এপ্রিল ৬, ২০২৬

ডিজিটাল ডেস্ক:

দেশে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকট চললেও প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ করা বা অনলাইনে পাঠদান চালুর বিষয়ে সরকার ভাবছে না। বরং শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে পাঠদান চালিয়ে যাওয়াকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা খুব একটা কার্যকর নয়। তাই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় সরাসরি ক্লাস চালু রাখার পক্ষেই অবস্থান নিয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় ববি হাজ্জাজ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। বিশেষ করে ‘মিড ডে মিল’ কর্মসূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজখবর নেন।

তিনি আরও বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করছে। প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে নতুন কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি এবং মাঠপর্যায়ের অবস্থা যাচাই করতেই তিনি এই পরিদর্শনে নেমেছেন বলে উল্লেখ করেন।

অভিভাবকদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights