• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সিদ্ধিরগঞ্জে ১৯ লিটার চোলাইমদ ও তৈরির সরঞ্জামসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

Byadmin

ডিসে. ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে থানার উত্তর কদমতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।​পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আব্দুল বারিক পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই মো. মামুন খালাসী ও এসআই গাজী মাহতাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এএসআই সাইফুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ উত্তর কদমতলী গ্যাস লাইন এলাকার জনৈক মমিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক তৈরি ও বিক্রির সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়।​জব্দকৃত আলামত:অভিযানে আটককৃতদের কাছ থেকে মোট ১৯ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯,৫০০ টাকা। এছাড়া মদ তৈরির কাজে ব্যবহৃত ১টি লাল রঙের প্লাস্টিকের বালতি, ৩টি সিলভারের পাতিল (যার একটির তলায় একাধিক ছিদ্রযুক্ত) এবং ১টি সবুজ রঙের পাইপ জব্দ করা হয়।​গ্রেপ্তকৃত আসামিরা হলেন:১. আর্য্য চাকমা (৩০), পিতা: নিমাই চাকমা, সাং- মধ্য বাঘাইছড়ি, রাঙ্গামাটি।২. ইসকিরো চাকমা (২৭), পিতা: অমৃত জীবন চাকমা, সাং- বাঘাইছড়ি, খাগড়াছড়ি।৩. নির্মল চাকমা (২৬), পিতা: বিপদ তারন চাকমা, সাং- তড়িৎ কান্তি, খাগড়াছড়ি।৪. চিত্ত চাকমা (২৩), পিতা: অশোক কুমার, সাং- দুরছড়ি, রাঙ্গামাটি।৫. রামু চাকমা (২৭), পিতা: সমর বিকাশ চাকমা, সাং- মুরোঘোনা, রাঙ্গামাটি।​গ্রেপ্তারকৃতরা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জের উত্তর কদমতলী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।​এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২২, তারিখ- ১৩/১২/২০২৫ ইং।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights