• শুক্র. জুন ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শিক্ষামন্ত্রীর নতুন পিএস ফারহান ইসতিয়াক

Byadmin

এপ্রিল ৩০, ২০২৬


শেখ ফরিদ উদ্দিন :
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নতুন একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক জি এম ফারহান ইসতিয়াক।
তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন কর্মকর্তা। এর আগে তিনি একই মন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদ থেকে অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল পদত্যাগ করেন। পরে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারের কর্মকর্তা ফারহান ইসতিয়াক এখন থেকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights