• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শিক্ষা সচিবের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

Byadmin

মে ৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বুধবার (৭ মে) রাজধানীর এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সচিব কেন্দ্রের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

পরিদর্শনের সময় শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights