• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জে প্রবাসীর গাড়ি আটকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার।।

Byadmin

সেপ্টে. ১৮, ২০২৫

মো. ওসমান গনি (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে প্রবাসীর গাড়ি আটকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— কাজলী, ইমন, কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

ওসি তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল তারা। মানবিক কারণে এতদিন ব্যবস্থা না নিলেও, গত ১৫ সেপ্টেম্বর প্রবাসীদের একটি গাড়ি আটকে চাঁদা না দেওয়ায় তাদের মারধর করে হিজড়ারা। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।

স্থানীয়দের অভিযোগ— ছেলেরা হিজড়া সেজে এসব এলাকায় চাঁদাবাজি করত। বিশেষ করে বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি তাদের মূল টার্গেট। গাড়ি থামিয়ে মোটা অংকের টাকা আদায় করত তারা। এতে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights