• রবি. আগ ২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা আগামীকাল

BySaiful

জুন ৭, ২০২৬

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভা আগামীকাল ৮ জুন (সোমবার) অনুষ্ঠিত হবে।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর হোটেল ভিক্টরীতে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এদিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন।সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

By Saiful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা আগামীকাল

০৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights