
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের দাবিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
আবেদনে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া একটি জনবহুল ও ঐতিহ্যবাহী জেলা। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। তরুণদের সুস্থ বিকাশ, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়া চর্চার প্রসারে জেলার ১০১টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে মোট ১০১টি খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।
এ বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি তরুণদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ থাকলে যুবসমাজ মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে।”
তিনি আরও বলেন, “প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করা গেলে ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।”
এদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সিরাজুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে খেলার মাঠ স্থাপনের বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া, বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী (ব্রাহ্মণবাড়িয়া-৪) ও জেলা বিএনপির সদস্যের আবেদনটি বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।
কবীর আহমেদ ভূঁইয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও যুবসমাজের প্রতিনিধিরা। তাদের মতে, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার সুযোগ বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও
