• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাংলাদেশকে ব্রান্ডিংএ প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- দুবাইয়ে প্রসাস এর ইফতার মাহফিলে কনসাল জেনারেল।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত,
বাংলাদেশকে ব্রান্ডিং এ প্রবাসী সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে। শুক্রবার (৫ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে ‘মুমিন জীবনে মাহে রমজানের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এই কথা বলেন।

প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান ও সহ-সভাপতি নাসিম উদ্দীন আকাশের যৌথ সঞ্চালনায় দুবাইয়ের একটি হোটেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব(প্রেস) আরিফুর রহমান,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, সিরাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, নেফ্লেক্স গ্রুপের চেয়ারম্যান সিআইপি এ কে আজাদ, সারজা বাংলাদেশ সমিতির সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, প্রকৌশলী আবু হেনা চৌধুরী, মোজাহের উল্লাহ মিয়া, প্রসাসের সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল আবছার তৈয়বী, প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: সিরাজুল হক প্রমুখ।

বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি,আর টিভি প্রতিনিধি মো: শাফায়েত, সাংবাদিক ওবায়দুল হক মানিক, মাহবুব সরকার, মোহাম্মদ সেলিম, সায়েম মোহাম্মদ, আজিমুল গণি, ব্যবসায়ী ফজলুল হক, কলম একাডেমীর শাহেদ সরোয়ার, এইচএম শওকত আলী মোল্লা, অধ্যক্ষ মোহাম্মদ রবিউল আলম, গোলাম সারোয়ার, সৈয়দ খোরশেদ আলম, প্রমুখ।

ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতির সুখ-শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরে বাংলা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights