• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন স্বর্ণচাঁপা চারা

Byadmin

ফেব্রু. ২১, ২০২৬

একরামুল হকঃ

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর শাসনামলে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তিনি স্মৃতিচারণমূলক আলাপ করেন। পুরনো সহকর্মীদের নাম ধরে ডেকে খোঁজখবর নেওয়ায় উপস্থিতদের মাঝে এক উষ্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। সংশ্লিষ্টরা জানান, তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর এ প্রথম অফিস কার্যক্রম শুরু প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights