• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় : তারেক রহমান

Byadmin

ফেব্রু. ২, ২০২৬

নাহিদা আক্তার লাকি, খুলনা :
নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “একটি রাষ্ট্র তখনই এগিয়ে যায়, যখন নারীদের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা হয়। নারীদের অবহেলা করে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি প্রসঙ্গে তারেক রহমান বলেন,
“দেশের অন্যতম একটি দলের প্রধান নেতা কি মিথ্যা বলতে পারে? কখনো বলা হচ্ছে আইডি হ্যাক হয়েছে। এরা মিথ্যাবাদী, এরা প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না, দেশের কল্যাণ করতে পারে না। জনগণকে এদের বিষয়ে সচেতন থাকতে হবে।

”খুলনার শিল্প পরিস্থিতি তুলে ধরে বিএনপি নেতা বলেন,“লুটেরা সরকার খুলনার শিল্পকলকারখানা ধ্বংস করে দিয়েছে। জনগণ যদি আমাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে এই রুগ্ন শিল্পখাত আবারও বিকশিত করবো, ইনশাআল্লাহ।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন,
“একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে। এর মধ্য দিয়ে তারা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।”

জনসভায় খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights