• বৃহঃ. সেপ্টে ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নতুন নৌপ্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

BySarker

জুলা ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন নৌপ্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং দায়িত্ব পালনে শুভকামনা জানান।

অনুষ্ঠানে নবনিযুক্ত নৌপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধানমন্ত্রীর সামরিক সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights