• রবি. আগ ২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

দিনাজপুরে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

ByShirso aparadh

আগ ২, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের জেরে এক নারীকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমান (৫০)কে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) স্থানীয় সিরাজুল ইসলামের মেয়ে। তার সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে রয়েছে। আটক মাহবুবুর রহমান রংপুর মহানগরের কোতোয়ালি থানার লালবাগ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। ঘটনার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক শ্যামলীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন।

শ্যামলীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানী মোমিনা বেগম অভিযোগ করে বলেন, অভিযুক্ত প্রথমে ছুরি দিয়ে হামলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দিনাজপুরে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights