• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জামায়াতই স্বাধীনতার সপক্ষ শক্তি: আজহারুল ইসলামের দাবি

Byadmin

নভে. ২৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী সাজিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ করে দলটিকে স্বাধীনতার “সপক্ষ শক্তি” দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে ঢাকা–১৩ আসন আয়োজিত ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আজহারুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামকে স্বাধীনতাবিরোধী বলে প্রচার করা হয়েছে। কিন্তু জুলুম-নির্যাতনের মধ্যেও আমরা দেশছাড়া হইনি, সেটিই প্রমাণ করে আমরা স্বাধীনতার পক্ষে আছি।”

তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ‘অপশাসন ও দুঃশাসন’ বিদ্যমান। আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াত নেতা আরও বলেন, “ইসলামই এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসনের একমাত্র গ্যারান্টি। অতীতে জামায়াতের মন্ত্রী ও এমপিরা এক পয়সার দুর্নীতিও করেননি।”

জুলাই বিপ্লবকে দেশের “নতুন সম্ভাবনার দ্বার” হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, নির্বাচনকে ঘিরে এখনও ষড়যন্ত্র চলছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তার মতে, সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলার দায়ভার অন্তর্বর্তী সরকারের ওপর বর্তাবে।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশে নির্বাচনী আবহ তৈরি হলেও ষড়যন্ত্র থামেনি। তিনি দাবি করেন, দাঁড়িপাল্লার পক্ষে দেশের বিভিন্ন স্থানে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং “সৎ ও যোগ্য প্রার্থীদের” বিজয় নিশ্চিত করতে সব বাধা মোকাবিলার আহ্বান জানান।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights